hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ৮৬৪

৪. পর্ব-৪ঃ সলাত

مشكاة المصابيح

৩/৩৮ পরিচ্ছেদঃ

তৃতীয় অনুচ্ছেদ

৮৬৪
মিশকাতুল মাসাবিহ
সহিহ হাদিস
وَعَنِ الْفُرَافِصَةِ بْنِ عُمَيْرٍ الْحَنَفِىِّ قَالَ مَا أَخَذْتُ سُورَةَ يُوسُفَ اِلَّا مِنْ قِرَاءَةِ عُثْمَانَ بْنِ عَفَّانَ إِيَّاهَا فِي الصُّبْحِ مِنْ كَثْرَةِ مَا كَانَ يُرَدِّدُهَا. رَوَاهُ مَالِكٌ
ফুরাফিসাহ্ ইবনু ‘উমায়র আল্ হানাফী (রহঃ)থেকে বর্ণিতঃ
আমি সুরাহ ইউসুফ উসমান ইবনু আফফান (রাঃ) থেকে শুনে শুনে মুখস্ত করেছি। কেননা তিনি এ সূরাকে বিশেষ করে ফাজরের সালাতে প্রায়ই তিলাওয়াত করতেন। [১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] সহীহ : মালিক ২৭২। হাদীসের রাবী ফারাফিমাহ্ থেকে অনেকেই হাদীস বর্ণনা করেছেন। ইমাম আজালী ও ইবনু হিব্বান (রহঃ) তাকে বিশ্বস্ত বলেছেন। আর (تَعْجِيْلُ الْمَنْفَعَةِ) তা‘জীলুল মানফায়াহ্ গ্রন্থের ৩৩২ নং পৃঃ তার জীবনী বিবৃত হয়েছে।