১০৫৭
মুয়াত্তা ইমাম মালিকو حَدَّثَنِي مَالِك عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ ابْنِ وَعْلَةَ الْمِصْرِيِّ عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا دُبِغَ الْإِهَابُ فَقَدْ طَهَرَ.
আবদুল্লাহ ইবনু আব্বাস (রা)থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: দাবাগত [১] করার পর চামড়া পাক হয়ে যায়। (সহীহ, মুসলিম ৩৬৬)
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] দাবাগত: কোন বস্তুর সাহায্যে চামড়ার পানি শুকিয়ে ফেলা।