১১১২
মুয়াত্তা ইমাম মালিকحَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ أَنَّهُ كَانَ يَقُولُ فِي الرَّجُلِ يُطَلِّقُ الْأَمَةَ ثَلَاثًا ثُمَّ يَشْتَرِيهَا إِنَّهَا لَا تَحِلُّ لَهُ حَتَّى تَنْكِحَ زَوْجًا غَيْرَهُ.
যাইদ ইবনু সাবিত (রা)থেকে বর্ণিতঃ
যে ব্যক্তি দাসী স্ত্রীকে (তার স্ত্রী থাকা অবস্থায়) তিন তালাক প্রদান করে, পরে সে উহাকে ক্রয় করে নেয়; সেই দাসী সে ব্যক্তির জন্য হালাল হবে না, যাবৎ সে দাসী (ইদ্দতের পর) অন্য স্বামীকে বিবাহ না করে। (অর্থাৎ প্রথমাবস্থায় সে অন্যের দাসী ও তার স্ত্রী ছিল। পরে সে তালাক দিয়ে উহাকে ক্রয় করে নেয়েছে। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)