hadith book logo

মুয়াত্তা ইমাম মালিক: হাদিস ১১৩৫

২৮. বিবাহ

موطأ مالك

২/২২ পরিচ্ছেদঃ

জানাবত গোসলের বিবিধ হুকুম

১১৩৫
মুয়াত্তা ইমাম মালিক
নির্ণীত নয়
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ أَبِي الزُّبَيْرِ الْمَكِّيِّ أَنَّ رَجُلًا خَطَبَ إِلَى رَجُلٍ أُخْتَهُ فَذَكَرَ أَنَّهَا قَدْ كَانَتْ أَحْدَثَتْ فَبَلَغَ ذَلِكَ عُمَرَ بْنَ الْخَطَّابِ فَضَرَبَهُ أَوْ كَادَ يَضْرِبُهُ ثُمَّ قَالَ مَا لَكَ وَلِلْخَبَرِ.
আবূয-যুবায়র মক্কী (র)থেকে বর্ণিতঃ
এক ব্যক্তি অন্য এক লোকের নিকট ভগ্নীর বিবাহের পয়গাম দিয়েছে। সেই ব্যক্তির নিকট কেউ উল্লেখ করল যে, উক্ত স্ত্রীলোক ব্যভিচার করেছে। উমার ইবনু খাত্তাব (রা)-এর নিকট এই সংবাদ পৌঁছালে তিনি সেই লোককে মারলেন অথবা মারতে উদ্যত হলেন। অতঃপর বললেন : তোমার এই খবর বলার কি প্রয়োজন ছিল? (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)