hadith book logo

মুয়াত্তা ইমাম মালিক: হাদিস ১৩৮৫

৩৩. শরীকানায় ফলের বাগানে উৎপাদন বিষয়ক অধ্যায়

موطأ مالك

১/১ পরিচ্ছেদঃ

পাঁচ ওয়াক্তের সময়

১৩৮৫
মুয়াত্তা ইমাম মালিক
নির্ণীত নয়
حَدَّثَنَا يَحْيَى عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِيَهُودِ خَيْبَرَ يَوْمَ افْتَتَحَ خَيْبَرَ أُقِرُّكُمْ فِيهَا مَا أَقَرَّكُمْ اللهُ عَزَّ وَجَلَّ عَلَى أَنَّ الثَّمَرَ بَيْنَنَا وَبَيْنَكُمْ قَالَ فَكَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَبْعَثُ عَبْدَ اللهِ بْنَ رَوَاحَةَ فَيَخْرُصُ بَيْنَهُ وَبَيْنَهُمْ ثُمَّ يَقُولُ إِنْ شِئْتُمْ فَلَكُمْ وَإِنْ شِئْتُمْ فَلِيَ فَكَانُوا يَأْخُذُوْنَهُ.
সাঈদ ইব্নু মুসায়্যাব (র)থেকে বর্ণিতঃ
খায়বরের ইহুদীদের নিকট হতে যেদিন খায়বর বিজিত হল, সেদিন রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ্ তা’আলা যতদিন তোমাদেরকে বহাল রাখেন ততদিনই আমি তোমাদেরকে উহাতে বহাল রাখব এই শর্তে যে, তাতে যে ফল উৎপন্ন হবে তা তোমাদের ও আমাদের উভয়ের মধ্যে বণ্টিত হবে। রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ্ ইব্নু রাওয়াহা (রা)-কে বাগানে কি পরিমাণ ফল হয়েছে উহা নিরূপন করার জন্য পাঠাতেন। তিনি তা নিরুপণ করে ইহুদীদেরকে বলতেন, (আমার মনে হয় পাঁচশত মণ ফল হবে) তোমরা ইচ্ছা করলে তোমাদের নিকট রাখতে পার (অর্ধেক আমাদেরকে দিয়ে দাও) অথবা এটা আমাদের নিকট থাকতে দাও (পাকলে আমরা তোমাদেরকে অর্ধেক দিয়ে দিব)। ইহুদীরা নিজেরাই ফল রেখে দিত। [১] (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] আর ফল পাকলে মুসলমানদেরকে অর্ধেক দিয়ে দিত। ইহা দ্বারা মুসাকাত প্রথার বৈধতা বোঝা যায়। কেননা খায়বর বিজিত হওয়ায় উহা মুসলমানদের অধিকার এসে গিয়েছিল। তাঁরা নিজেদের পক্ষ হতে ইহুদীদেরকে ঠিক করল যে, তারা দেখাশোনা করবে, আরও পানি দেবে এবং অর্ধেক ফল নিজেরা নিবে আর অর্ধেক তাঁদেরকে দেবে।