hadith book logo

মুয়াত্তা ইমাম মালিক: হাদিস ১৩৯৪

৩৫. শুফ্’আ

موطأ مالك

১/১ পরিচ্ছেদঃ

পাঁচ ওয়াক্তের সময়

১৩৯৪
মুয়াত্তা ইমাম মালিক
নির্ণীত নয়
قَالَ مَالِك إِنَّهُ بَلَغَهُ أَنَّ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ سُئِلَ عَنْ الشُّفْعَةِ هَلْ فِيهَا مِنْ سُنَّةٍ فَقَالَ نَعَمْ الشُّفْعَةُ فِي الدُّورِ وَالْأَرَضِينَ وَلَا تَكُونُ إِلَّا بَيْنَ الشُّرَكَاءِ.
বর্ণণাকারীথেকে বর্ণিতঃ
সাঈদ ইব্নু মুসায়্যাব (র)-কে প্রশ্ন করা হয়েছিল শুফ‘আ [১] সম্বন্ধে, উহার কি কোন নিয়ম আছে? উত্তরে তিনি বললেন, শুফ‘আ ঘর ও জমির মধ্যে হয় এবং একমাত্র শরীকগণই তা পায়। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] কোন জমিনের শরীকদারদের মাঝে অগ্রক্রয়ের অধিকার।