hadith book logo

মুয়াত্তা ইমাম মালিক: হাদিস ১৪৪৩

৩৬. বিচার সম্পর্কিত

موطأ مالك

২০/৩৭ পরিচ্ছেদঃ

তাওয়াফের দুই রাক’আত নামায

১৪৪৩
মুয়াত্তা ইমাম মালিক
নির্ণীত নয়
و حَدَّثَنِي مَالِك عَنْ أَيُّوبَ بْنِ مُوسَىٰ, عَنْ مُعَاوِيَةَ بْنِ عَبْدِ اللهِ بْنِ بَدْرٍ الْجُهِنِيِّ, أَنَّ أَبَاهُ أَخْبَرَهُ أَنَّهُ نَزَلَ مَنْزِلَ قَوْمٍ بِطَرِ يقِ الشَّامِ فَوَجَدَ صُرَّةً فِيهَا ثمَانُونَ ذِينَارًا فَذَكَرَهَا لِعُمَرَ ابْنِ الْخَطَّابِ فَقَالَ لَهُ عُمَرُ : عَرِّفُهَا عَلَىٰ أَبْوَابِ الْمَسَاجِدِ وَاذْكُرْ هَا لِكُلِّ مَنْ يَأْتِي مِنَ الشَّأْمِ سَنَةً فَإِذَا مَضَتِ السَّنَةُ فَشَأْنَكَ بِهَا.
মুয়াবিয়া ইব্নু আবদুল্লাহ জুহানী (র)থেকে বর্ণিতঃ
তার পিতা বলেছেন, তিনি সিরিয়ার পথে এক মঞ্জিলে অবতরণ করলেন তথায় তিনি একটি তোড়া পেলেন। তাতে আশিটি দীনার ছিল। তিনি তা উমার (রা)-এর নিকট বর্ণনা করলেন। উমার (রা) বললেন, একে মসজিদসমূহের দরজায় ঘোষণা কর। আর যারা সিরিয়া হতে আসে তাদেরকে এক বৎসর পর্যন্ত অবহিত কর। যদি এক বৎসর অতিবাহিত হয় তা হলে তখন তোমার ইচ্ছা। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)
মুয়াত্তা ইমাম মালিক: হাদিস ১৪৪৩ (বিচার সম্পর্কিত)