hadith book logo

মুয়াত্তা ইমাম মালিক: হাদিস ১৫৫৭

৪২. শরাবের বর্ণনা অধ্যায়

موطأ مالك

১/৫ পরিচ্ছেদঃ

নামাযের সময় সম্পর্কীয় বিবিধ রেওয়ায়ত

১৫৫৭
মুয়াত্তা ইমাম মালিক
নির্ণীত নয়
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ أَنَّ رِجَالًا مِنْ أَهْلِ الْعِرَاقِ قَالُوا لَهُ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ إِنَّا نَبْتَاعُ مِنْ ثَمَرِ النَّخْلِ وَالْعِنَبِ فَنَعْصِرُهُ خَمْرًا فَنَبِيعُهَا فَقَالَ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ إِنِّي أُشْهِدُ اللهَ عَلَيْكُمْ وَمَلَائِكَتَهُ وَمَنْ سَمِعَ مِنْ الْجِنِّ وَالْإِنْسِ أَنِّي لَا آمُرُكُمْ أَنْ تَبِيعُوهَا وَلَا تَبْتَاعُوهَا وَلَا تَعْصِرُوهَا وَلَا تَشْرَبُوهَا وَلَا تَسْقُوهَا فَإِنَّهَا رِجْسٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ
আবদুল্লাহ ইব্নু উমার (রা)থেকে বর্ণিতঃ
তাঁর নিকট ইরাকের লোকেরা জিজ্ঞেস করল, আমরা খেজুর ও আঙ্গুরের বাগান ক্রয় করে থাকি। আর উহার শরাব বানিয়ে বিক্রয় করে থাকি। আবদুল্লাহ্ ইব্নু উমার (রা) বললেন, আমি আল্লাহকে ও তাঁর ফিরিশতাগণকে আর যে জিন ও মানুষ শুনছে, তাদেরকে সাক্ষী রেখে বলছি, আমি তোমাদেরকে উহা বিক্রয় করার, খরিদ করার, প্রস্তুত করার, পান করার ও কাউকে পান করাবার অনুমতি দিচ্ছি না। কেননা শরাব নাপাক ও শয়তানী কাজ। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)