hadith book logo

মুয়াত্তা ইমাম মালিক: হাদিস ১৬৮০

৪৯. রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দৈহিক গঠন সম্পর্কে

موطأ مالك

২/১০ পরিচ্ছেদঃ

নাক দিয়ে রক্ত ঝরা ও বমি সম্পর্কীয় বর্ণনা

১৬৮০
মুয়াত্তা ইমাম মালিক
নির্ণীত নয়
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ أَبِي نُعَيْمٍ وَهْبِ بْنِ كَيْسَانَ قَالَ أُتِيَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِطَعَامٍ وَمَعَهُ رَبِيبُهُ عُمَرُ بْنُ أَبِي سَلَمَةَ فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمِّ اللهَ وَكُلْ مِمَّا يَلِيكَ
আবূ নাঈম ওয়াহব ইব্নু কাইসান (রা) জাবির ইব্নু আবদুল্লাহ (রা)থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট খাবার নিয়ে আসা হল। তাঁর সাথে তাঁর পালক ছেলে উমার ইব্নু আবী সালমাও ছিলেন। অতঃপর রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বললেন, বিসমিল্লাহ্ বলে তোমার সামনের দিক হতে খাও। (সহীহ, ইমাম বুখারী ৫৩৭৮, ওমর বিন আবূ সালামাহ থেকে মুত্তাসিল সনদে বর্ণনা করেছেন, আর ইমাম মালিক কর্তৃক বর্ণিত হাদীসটি মুরসাল)