hadith book logo

মুয়াত্তা ইমাম মালিক: হাদিস ১৬৮৫

৪৯. রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দৈহিক গঠন সম্পর্কে

موطأ مالك

২/১২ পরিচ্ছেদঃ

জখম অথবা নাক হতে প্রবাহিত রক্ত প্রবল হলে কি করতে হবে

১৬৮৫
মুয়াত্তা ইমাম মালিক
সহিহ হাদিস
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَلْبَسُ خَاتَمًا مِنْ ذَهَبٍ ثُمَّ قَامَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَبَذَهُ وَقَالَ لَا أَلْبَسُهُ أَبَدًا قَالَ فَنَبَذَ النَّاسُ بِخَوَاتِيمِهِمْ
আবদুল্লাহ্ ইবনু উমার (রা)থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের একটি আংটি পরিধান করতেন। একদা তিনি দাঁড়িয়ে উক্ত আংটি ফেলে দিলেন এবং বললেন, আর কখনও ইহা পরিধান করব না। (ইহা দেখে) অন্যান্য সকলেই নিজ নিজ আংটি খুলে ফেললেন। [১] (বুখারী ৫৮৬৯, মুসলিম ২০৭১)
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] বুখারী ও মুসলিম শরীফের রেওয়ায়তে আছে যে, এর পর রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রৌপ্যের আংটি তৈরি করিয়েছিলেন। অতঃপর সাহাবীগণও রৌপ্যের আংটি তৈরি করিয়েছিলেন।