hadith book logo

মুয়াত্তা ইমাম মালিক: হাদিস ১৭৩

৩. নামায

موطأ مالك

১/৬ পরিচ্ছেদঃ

নামায হতে নিদ্রায় থাকা

১৭৩
মুয়াত্তা ইমাম মালিক
অন্যান্য
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ نَافِعٍ عَنْ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللهِ بْنِ حُنَيْنٍ عَنْ أَبِيهِ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ لُبْسِ الْقَسِّيِّ وَعَنْ تَخَتُّمِ الذَّهَبِ وَعَنْ قِرَاءَةِ الْقُرْآنِ فِي الرُّكُوعِ.
ইবরাহীম ইবনু আবদিল্লাহ ইবনু হুনায়ন (র)থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قَسِّـىَّ ও مُعَصْفَرْ (পুরুষদেরকে) পরিধান করতে নিষেধ করেন, আরও নিষেধ করেন পুরুষদেরকে স্বর্ণের আংটি ব্যবহার করতে। রুকূতে কুরআন পাঠ করতেও তিনি নিষেধ করেন قَسِّـىَّ রেখাযুক্ত এক প্রকার রেশমী বস্ত্র এবং معصفر হলুদ বর্ণের বস্ত্র। (সহীহ, ইমাম মুসলিম হাদীসের শেষাংশ করেছেন ৪৮০)