hadith book logo

মুয়াত্তা ইমাম মালিক: হাদিস ১৭৩৪

৫৩. সালাম সম্পর্কিত অধ্যায়

موطأ مالك

১/৩ পরিচ্ছেদঃ

যে ব্যক্তি নামাযের এক রাকআত পায়

১৭৩৪
মুয়াত্তা ইমাম মালিক
নির্ণীত নয়
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ إِسْحَقَ بْنِ عَبْدِ اللهِ بْنِ أَبِي طَلْحَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّهُ سَمِعَ عُمَرَ بْنَ الْخَطَّابِ وَسَلَّمَ عَلَيْهِ رَجُلٌ فَرَدَّ عَلَيْهِ السَّلَامَ ثُمَّ سَأَلَ عُمَرُ الرَّجُلَ كَيْفَ أَنْتَ فَقَالَ أَحْمَدُ إِلَيْكَ اللهَ فَقَالَ عُمَرُ ذَلِكَ الَّذِي أَرَدْتُ مِنْكَ
আনাস ইব্নু মালিক (রাঃ)থেকে বর্ণিতঃ
উমার (রাঃ) হতে শুনেছেন যে, এক ব্যক্তি তাঁকে (উমারকে) সালাম করলে পর তিনি সালামের জাওয়াব দিলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি কেমন আছ? লোকটি বলল, আল্লাহ্‌র শোকর (ভাল আছি)। উমার (রাঃ) বললেন, আমি তোমার কাছে ইহাই কামনা করেছিলাম। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)