hadith book logo

মুয়াত্তা ইমাম মালিক: হাদিস ১৮০৭

৫৬. কথাবার্তা সম্পর্কিত অধ্যায়

موطأ مالك

২/৯ পরিচ্ছেদঃ

মোজা মাসেহ-এর নিয়ম

১৮০৭
মুয়াত্তা ইমাম মালিক
নির্ণীত নয়
و حَدَّثَنِي مَالِك عَنْ إِسْمَعِيلَ بْنِ أَبِي حَكِيمٍ أَنَّهُ سَمِعَ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ يَقُولُ كَانَ يُقَالُ إِنَّ اللهَ تَبَارَكَ وَتَعَالَى لَا يُعَذِّبُ الْعَامَّةَ بِذَنْبِ الْخَاصَّةِ وَلَكِنْ إِذَا عُمِلَ الْمُنْكَرُ جِهَارًا اسْتَحَقُّوا الْعُقُوبَةَ كُلُّهُمْ
উমার ইব্নু আবদুল আযীয (রহঃ)থেকে বর্ণিতঃ
বিশেষ লোকের গুনাহের কারণে আল্লাহ্ তা‘আলা জনসাধারণকে আযাব দেন না। তবে পাপাচার যদি প্রকাশ্যে হতে থাকে, তখন সকলেই আযাবের যোগ্য হয়। [১] (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] যে পাপাচারে লিপ্ত হয়েছে সে তার পাপের দরুন আযাব ভোগ করবে। আর যারা পাপাচারে লিপ্ত হয়নি তারা আযাব ভোগ করবে এইজন্য যে, তারা পাপাচারে বাধা দেয়নি।