hadith book logo

মুয়াত্তা ইমাম মালিক: হাদিস ৪৭৮

১৫. কুরআন

موطأ مالك

১/৭ পরিচ্ছেদঃ

দ্বিপ্রহরে (প্রখর রৌদ্রতাপে) নামায আদায় নিষেধ

৪৭৮
মুয়াত্তা ইমাম মালিক
সহিহ হাদিস
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ زِيَادِ بْنِ أَبِي زِيَادٍ أَنَّهُ قَالَ قَالَ أَبُو الدَّرْدَاءِ أَلَا أُخْبِرُكُمْ بِخَيْرِ أَعْمَالِكُمْ وَأَرْفَعِهَا فِي دَرَجَاتِكُمْ وَأَزْكَاهَا عِنْدَ مَلِيكِكُمْ وَخَيْرٍ لَكُمْ مِنْ إِعْطَاءِ الذَّهَبِ وَالْوَرِقِ وَخَيْرٍ لَكُمْ مِنْ أَنْ تَلْقَوْا عَدُوَّكُمْ فَتَضْرِبُوا أَعْنَاقَهُمْ وَيَضْرِبُوا أَعْنَاقَكُمْ قَالُوا بَلَى قَالَ ذِكْرُ اللهِ تَعَالَى ৭১৭-قَالَ زِيَادُ بْنُ أَبِي زِيَادٍ وَقَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ مُعَاذُ بْنُ جَبَلٍ مَا عَمِلَ ابْنُ آدَمَ مِنْ عَمَلٍ أَنْجَى لَهُ مِنْ عَذَابِ اللهِ مِنْ ذِكْرِ اللهِ.
আবুদ্দারদা (রা)থেকে বর্ণিতঃ
আমি কি তোমাদেরকে সংবাদ দেব না তোমাদের আমলসমূহের মধ্যে সর্বোত্তম আমলের, যা তোমাদেরকে সর্বাপেক্ষা উচ্চ মর্যাদায় সমাসীনকারী এবং তোমাদের প্রভুর সর্বাপেক্ষা পবিত্র, সে আমলের আর (যা) তোমাদের জন্য স্বর্ণ ও রৌপ্য দান করা হতে উত্তম এবং তা উত্তম তোমাদের জন্য এটা হতে যে, তোমরা তোমাদের শত্র“র সাথে যুদ্ধ কর, ফলে তারা তোমাদেরকে হত্যা করে এবং তোমরা তাদের গর্দান কাট। উপস্থিত (লোকেরা) বললেন, হ্যাঁ, বলুন। তিনি বললেন, এ আমল হচ্ছে ذِكْرِ اللهِ (আল্লাহর যিকির)। (সহীহ মারফু, তিরমিযী ৩৩৭৭, ইবনু মাজাহ ৩৭৯০, আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন, সহীহ আল-জামে’ ২৬২৯)
যিয়াদ ইবনু আবি যিয়াদ (র) বলেন, আবূ আবদুর রহমান মুআয ইবনু জাবাল (রা) বলেছেন, আল্লাহর যিকির অপেক্ষা আযাব হতে অধিক নাজাত প্রদানকারী কোন আমল আদম সন্তান সম্পাদন করেনি।