hadith book logo

মুয়াত্তা ইমাম মালিক: হাদিস ৬৪৬

১৮. রোযা

موطأ مالك

২/১০ পরিচ্ছেদঃ

নাক দিয়ে রক্ত ঝরা ও বমি সম্পর্কীয় বর্ণনা

৬৪৬
মুয়াত্তা ইমাম মালিক
নির্ণীত নয়
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ أَنَّهُ كَانَ يَحْتَجِمُ وَهُوَ صَائِمٌ قَالَ ثُمَّ تَرَكَ ذَلِكَ بَعْدُ فَكَانَ إِذَا صَامَ لَمْ يَحْتَجِمْ حَتَّى يُفْطِرَ.
নাফি’ (র)থেকে বর্ণিতঃ
আবদুল্লাহ্ ইবনু উমার (রা) শিঙ্গা লাগাতেন অথচ তিনি রোযাদার । তিনি বলেন, অতঃপর তিনি তা ছেড়ে দেন। তৎপর তিনি যখন রোযা রাখতেন, ইফতার না করা পর্যন্ত শিঙ্গা লাগাতেন না। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)