hadith book logo

মুয়াত্তা ইমাম মালিক: হাদিস ৭১৬

২০. হজ্জ

موطأ مالك

১/৮ পরিচ্ছেদঃ

নামাযে মুখ ঢেকে রাখা ও পিয়াজের গন্ধসহ মসজিদে প্রবেশ করা নিষেধ

৭১৬
মুয়াত্তা ইমাম মালিক
সহিহ হাদিস
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يُهِلُّ أَهْلُ الْمَدِينَةِ مِنْ ذِي الْحُلَيْفَةِ وَيُهِلُّ أَهْلُ الشَّامِ مِنْ الْجُحْفَةِ وَيُهِلُّ أَهْلُ نَجْدٍ مِنْ قَرْنٍ قَالَ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ وَبَلَغَنِي أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ وَيُهِلُّ أَهْلُ الْيَمَنِ مِنْ يَلَمْلَمَ.
আবদুল্লাহ্ ইবনু উমার (রা)থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, মদীনাবাসিগণ যুল-হুলায়ফা হতে, সিরিয়াবাসিগণ জুহফা আর নজ্‌দবাসিগণ কর্‌ন হতে ইহরাম বাঁধবে।
আবদুল্লাহ্ ইবনু উমার বলেন, আমার নিকট আরও রেওয়ায়ত পৌঁছেছে, রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ইয়ামানবাসিগণ ইয়ালাম্‌লাম্‌ হতে ইহরাম বাঁধবে। [১] (বুখারী ১৫২৫, মুসলিম ১১৮২)
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] হজ্জযাত্রীদের জন্য ইহরাম না বেঁধে উল্লিখিত স্থানসমূহ অতিক্রম করা জায়েয নয়।