hadith book logo

মুয়াত্তা ইমাম মালিক: হাদিস ৭৩১

২০. হজ্জ

موطأ مالك

২/১১ পরিচ্ছেদঃ

নাক হতে রক্ত প্রবাহিত হলে কি করতে হয় তার বর্ণনা

৭৩১
মুয়াত্তা ইমাম মালিক
সহিহ হাদিস
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْرَدَ الْحَجَّ.
উম্মুল মু’মিনীন আয়েশা (রা)থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) হজ্জে ইফরাদ আদায় করেছিলেন। [১] (সহীহ, মুসিলম ১২১১)
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] ইহরামের সময় শুধু হজ্জের নিয়ত করলে একে হজ্জে ইফরাদ বলা হয়। একই সফরে মীকাত হতে কেবল উমরার নিয়ত করে উমরা করার পর মক্কা হতে পুনরায় হজ্জের ইহরাম বাঁধাকে হজ্জে তামাত্ত বলা হয়। মীকাত হতে উমরা ও হজ্জ উভয়ের নিয়ত করলে তাকে হজ্জে কিরান বলা হয়।