hadith book logo

মুয়াত্তা ইমাম মালিক: হাদিস ৭৬৮

২০. হজ্জ

موطأ مالك

২/২২ পরিচ্ছেদঃ

জানাবত গোসলের বিবিধ হুকুম

৭৬৮
মুয়াত্তা ইমাম মালিক
নির্ণীত নয়
و حَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ وَسَالِمَ بْنَ عَبْدِ اللهِ وَسُلَيْمَانَ بْنَ يَسَارٍ سُئِلُوا عَنْ نِكَاحِ الْمُحْرِمِ فَقَالُوا لَا يَنْكِحُ الْمُحْرِمُ وَلَا يُنْكِحُ ১২৭২-قَالَ مَالِك فِي الرَّجُلِ الْمُحْرِمِ إِنَّهُ يُرَاجِعُ امْرَأَتَهُ إِنْ شَاءَ إِذَا كَانَتْ فِي عِدَّةٍ مِنْهُ.
মালিক (র)থেকে বর্ণিতঃ
মালিক (র) জ্ঞাত হয়েছেন যে, সাঈদ ইবনু মুসায়্যাব (র), সালিম ইবনু আবদুল্লাহ্ (র) এবং সুলায়মান ইবনু ইয়াসার (র)-কে মুহরিম ব্যক্তির বিবাহ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তাঁরা সকলেই বলেছিলেন মুহরিম ব্যক্তি নিজে বিবাহ করবে না বা বিবাহ করাবে না। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)
মালিক (র) বলেন, মুহরিম ব্যক্তি ইচ্ছা করলে এবং ইদ্দতের ভিতর হইলে তার স্ত্রীর প্রতি রুজু করতে পারে। (রজয়ী তালাক দেয়া স্ত্রীকে গ্রহণ করতে পারে।)