hadith book logo

মুয়াত্তা ইমাম মালিক: হাদিস ৯০৩

২০. হজ্জ

موطأ مالك

২০/৭০ পরিচ্ছেদঃ

মিনার রাত্রিগুলোতে মক্কায় রাত্রি যাপন করা

৯০৩
মুয়াত্তা ইমাম মালিক
অন্যান্য
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ نَافِعٍ أَنَّهُ قَالَ زَعَمُوا أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ كَانَ يَبْعَثُ رِجَالًا يُدْخِلُونَ النَّاسَ مِنْ وَرَاءِ الْعَقَبَةِ.
মালিক (র)থেকে বর্ণিতঃ
লোকেরা আমার নিকট বলেছেন, উমার ইবনু খাত্তাব (রা) জামরা-এ-আকাবা বা প্রস্তর নিক্ষেপের স্থানের পশ্চাৎ হতেই লোকদেরকে মিনার দিকে ফিরিয়ে দেয়ার জন্য কিছুসংখ্যক লোক নিযুক্ত করে রাখতেন। [১] (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] কেউ কেউ ১১ এবং ১২ তারিখের রাত্রে মক্কায় এবং দিনে মিনায় অবস্থান করতে চাইত। তাদেরকে মক্কায় যেতে না দিয়ে মিনায় ফিরিয়ে দেয়ার জন্য উমার (রা) উক্ত ব্যবস্থা করেছেন।