hadith book logo

যিলহজ মাসের প্রথম দশ দিন, ঈদ, কুরবানি ও আইয়ামে তাশরীকের দিনসমূহ

লেখকঃ জাকেরুল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯

৪. হজ ও উমরা করা:

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুটি মর্যাদাপূর্ণ ইবাদতের জন্য উম্মতকে উৎসাহিত করেছেন। এ দু’টি ইবাদতে রয়েছে পাপের কুফল থেকে আত্মার পবিত্রতা, যার মাধ্যমে মানুষ আল্লাহ রাব্বুল আলামীনের কাছে প্রিয় ও সম্মানিত হতে পারে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«من حج فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه»

“যে ব্যক্তি হজ করেছে, তাতে কোনো অশ্লীল আচরণ করে নি ও কোনো পাপে লিপ্ত হয় নি সে সে দিনের মতো নিষ্পাপ হয়ে গেল, যে দিন তার মাতা তাকে প্রসব করেছে”। [সহীহ বুখারী, হাদীস নং ১৪৪৯; সহীহ মুসলিম, হাদীস নং ১৩৫০]

হাদীসে আরও এসেছে: আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

«العمرة إلى العمرة كفارة لما بينهما، والحج المبرور ليس له جزاء إلا الجـنة» .

“এক উমরা থেকে অন্য উমরাকে তার মধ্যবর্তী পাপসমূহের কাফ্‌ফারা হিসেবে গ্রহণ করা হয়। আর কলুষযুক্ত হজের পুরস্কার হলো জান্নাত”। [সহীহ বুখারী, হাদীস নং ১৬৮৩; সহীহ মুসলিম, হাদীস নং ১৩৪৯।]