hadith book logo

ঈমান বুনিয়াদ ও পরিণতি

লেখকঃ কামাল উদ্দীন মোল্লা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩

মুসলিম জীবনে আসমানী কিতাবসমূহের ওপর ঈমানের উপকারিতা:

আল্লাহ তা‘আলা তার একান্ত অনুগ্রহে পৃথিবীর তাবৎ জাতির কাছে তাদের জন্য অশেষ মঙ্গলজনক কিতাব অবতীর্ণ করেছেন -এ ব্যাপারে পূর্ণ অবগতি ও জ্ঞান লাভ করা জরুরি।

১. আমাদের এ ব্যাপারে পূর্ণ অবগতি লাভ করতে হবে যে, আল্লাহ তা‘আলা আপন প্রজ্ঞায় প্রতিটি জাতির জন্য উপযুক্ত বিধান প্রণয়ন করেছেন, এ তার পূর্ণ প্রজ্ঞারই পরিচায়ক।

২. আল্লাহ যে যাবতীয় সংশয় হতে মুক্ত বিধান সম্বলিত কুরআন আমাদের নবীর ওপর অবতীর্ণ করেছেন, সে জন্য তার শোকর আদায় করা। এ কুরআন হলো কিতাবসমূহের অনন্য শ্রেষ্ঠত্বের অধিকারী এবং এ কুরআন অন্য সকল কিতাবসমূহের প্রকৃত বিধানাবলীর রক্ষক।

৩. কুরআনের মর্যাদা সম্পর্কে অবগত হওয়া এবং তার তিলাওয়াত করা, অর্থ বোঝা, মুখস্থ করা, গবেষণা, বিশ্বাস, আমল এবং এ অনুযায়ী শাসন ব্যবস্থা পরিচালনায় আত্মনিয়োগ করা।