hadith book logo

ঈমান বুনিয়াদ ও পরিণতি

লেখকঃ কামাল উদ্দীন মোল্লা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫

সালাফে সালেহীনের নিকট ঈমানের মৌলিকতা: প্রথমত: আল্লাহর ওপর ঈমান আনয়ন।

আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন চারটি বিষয় দ্বারা পূর্ণাঙ্গ হয় বলে সালাফে সালেহীন মনে করেন:

১. আল্লাহর অস্তিত্বে বিশ্বাস।

২. আল্লাহর রুবুবিয়্যাতে বিশ্বাস। অর্থাৎ একমাত্র আল্লাহই সবকিছুর সষ্ট্রা। তিনি সব কিছুর প্রকৃত মালিক, সব কিছুর প্রতিপালন তিনিই করেন।

৩. আল্লাহর উলুহিয়্যাতে বিশ্বাস। অর্থাৎ আল্লাহই একমাত্র ইলাহ বা উপাস্য। এ ক্ষেত্রে কোনো মর্যাদাবান ফিরিশতা বা আল্লাহ প্রেরিত কোনো নবী-রাসূলের অংশিদারিত্ব নেই।

৪. আল্লাহর পবিত্র নাম ও গুণাবলীর ওপর বিশ্বাস স্থাপন। এর ধরণ হলো, কুরআনুল কারীম এবং হাদীসে বর্ণিত আল্লাহর সুন্দর নাম ও গুণাবলী বান্দা শুধু তার জন্যই নির্ধারণ করবে। বর্ণনার অবিকল বিশ্বাস স্থাপন করবে, ঐভাবেই তাকে ডাকবে। কোনো প্রকার ব্যাখ্যা, বিশ্লেষণ, পরিবর্তন, পরিবর্ধনের আশ্রয় নিবে না এবং তার কোনো প্রতিচ্ছবির কল্পনাও সে করবে না।

আল্লাহ তা‘আলা বলেন,

﴿لَيۡسَ كَمِثۡلِهِۦ شَيۡءٞۖ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلۡبَصِيرُ ﴾ [ الشورا : ١١ ]

“তার মতো কিছু নেই, তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা”। [সূরা আশ-শুরা, আয়াত: ১১]