hadith book logo

ঈমান বুনিয়াদ ও পরিণতি

লেখকঃ কামাল উদ্দীন মোল্লা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩

ঈমানের রুকনসমূহ:

যে সকল ভিত্তির ওপর ঈমান প্রতিষ্ঠিত তার সংখ্যা মোট ছয়টি বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

  «الإيمان : أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الأخر ونؤمن بالقدر خيره وشره»

১. আল্লাহর ওপর ঈমান আনা। ২. তাঁর ফিরিশতাদের ওপর ঈমান আনা। ৩. তাঁর কিতাবসমূহের ওপর ঈমান আনা। ৪. তাঁর প্রেরিত নবী-রাসূলগণের ওপর ঈমান আনা। ৫. শেষ দিবসের ওপর ঈমান আনা। ৬. তাকদীরের ভালো ও মন্দের ওপর ঈমান আনা। (সহীহ মুসলিম, হাদীস নং ৯)