১
ঈমান বুনিয়াদ ও পরিণতি
লেখকঃ কামাল উদ্দীন মোল্লা • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৭
দ্বিতীয়ত: ফিরিশতাগণের ওপর ঈমান:
ফিরিশতাগণ গায়েবী জগতের অধিবাসী। আল্লাহ তাদেরকে নূর বা জ্যোতি থেকে সৃষ্টি করেছেন। তাদেরকে তার আদেশের প্রতি পূর্ণাঙ্গ আনুগত্যের যোগ্যতা এবং তার আদেশ বাস্তবায়নের শক্তি-সামর্থ্য দান করেছেন। প্রভু অথবা উপাস্য হওয়ার নূন্যতম কোনো বৈশিষ্ট্য তাদের নেই। তারা হলেন সৃষ্ট। আল্লাহ তাদের সৃষ্টি করেছেন এবং মর্যাদা দিয়েছেন তার সম্মানিত বান্দা হিসেবে। বৈশিষ্ট্যের দিক দিয়ে মানুষের সাথে তাদের কোনো মিল নেই। তারা পানাহার করেন না, ঘুমান না, বিবাহের প্রয়োজন নেই তাদের। যৌন চাহিদা থেকে তারা মুক্ত, এমনকি যাবতীয় পাপাচার থেকেও। মানুষের নানা আকৃতিতে আত্মপ্রকাশে তারা সক্ষম।