১
ঈমান বুনিয়াদ ও পরিণতি
লেখকঃ কামাল উদ্দীন মোল্লা • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৮
চারটি বিষয়ের মাধ্যমে ফিরিশতার ওপর ঈমান পূর্ণ হয়:
১. আল্লাহ তাদের যে সকল গুণাবলীর বর্ণনা দিয়েছেন সে অনুসারে তাদের অস্তিত্বের প্রতি বিশ্বাস স্থাপন।
২. কুরআন এবং বিশুদ্ধ হাদীস দ্বারা তাদের যে সকল নাম আমরা জেনেছি, সেগুলো বিশ্বাস করা, যেমন জিবরীল, ইসরাফীল, মিকাঈল, মালিক, মুনকার, নাকীর এবং মালাকুল মাউত ফিরিশতাবৃন্দ এবং তাদের মধ্য থেকে যাদের নাম আমাদের জানা নেই তাদের ওপরও সাধারণভাবে বিশ্বাস করা।
৩. তাদের মধ্য থেকে যার বৈশিষ্ট্যের কথা কুরআনে এবং বিশুদ্ধ হাদীসে আমরা জেনেছি, তার প্রতি বিশ্বাস পোষণ করা। যেমন, জিবরীল আলাইহিস সালামের বৈশিষ্ট্য -তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, যে আকৃতিতে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন অবিকল সে আকৃতিতে। যিনি তার ছয়শত ডানায় আচ্ছাদিত করেছিলেন দিগন্ত। এমনিভাবে ‘আরশ বহনকারী ফিরিশতার বৈশিষ্ট্য এই যে তার এক কান হতে অপর কানের দূরত্ব হলো সাতশত বছরের পথ। সুবহানাল্লাহ!
৪. তাদের মধ্য থেকে যাদের দায়িত্ব সম্পর্কে আমরা অবগতি লাভ করেছি, তা বিশ্বাস করা। যেমন, ক্লান্তিহীনভাবে দিনরাত তারা আল্লাহর তাসবীহ পাঠে নিমগ্ন থাকেন। কোনো প্রকার অবসাদ তাদের স্পর্শ করে না। তাদের মধ্য রয়েছেন, আরশবহনকারী, জান্নাতের প্রহরী এবং জাহান্নামের রক্ষী। আরো আছেন এক ঝাক ভ্রাম্যমান পবিত্র ফিরিশতা, যারা আল্লাহর আলোচনা হয় এমন স্থানসমূহকে অনুসরণ করেন।