hadith book logo

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত প্রয়োজনীয় দো‘আর এক অনবদ্য সংকলন আল-হিসনুল ওয়াকী

লেখকঃ আব্দুল্লাহ ইবন মুহাম্মাদ আল-সাদহান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০

أعُوْذُ بِكَلِمَاتِ اللّهِ التّامَاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ.

সন্ধায় তিনবার এবং কোনো স্থানে অবতরণ করে একবার পড়া।

ফযীলত:

এক. বিচ্ছুর বিষনাশক

আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু বলেন: এক ব্যক্তি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললো, ইয়া রাসূলুল্লাহ! রাতে বিচ্ছুর দংশনে আমার ভীষণ কষ্ট হয়েছে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, যদি তুমি সন্ধ্যায় أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ -এ দো‘আটি পড়ে নিতে তাহলে বিচ্ছু কখনো তোমার কোনো ক্ষতি করতো না। [সহীহ মুসলিম, হাদীস নং ২৭০৯]

অর্থ: আমি আল্লাহর সমস্ত কালেমা দ্বারা তার সমস্ত মাখলুকের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি।

অভিজ্ঞতা:

হাদীসের বর্ণনাকারী সুহাইল রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, আমাদের পরিবারের লোকেরা এ দো‘আ মুখস্ত করে রেখেছিলো এবং প্রতি রাতে আমল করতো। এক রাতে এক মেয়েকে বিষাক্ত প্রাণী দংশন করলো; কিন্তু সে কোনো প্রকার কষ্ট অনুভব করলো না। [তিরমিযী ৩/১৮৭]

ইমাম কুরতুবী রহ. বলেন এ সংবাদ সত্য এবং নির্ভুল। এর সত্যতা আমরা দলীল-প্রমাণ ও প্রত্যক্ষ অভিজ্ঞতাসহ জেনেছি। [ফতুহাতুর রববানিয়া ৩/৯৪]

দুই. স্থানের সব প্রাণীর ক্ষতি থেকে হিফাযত

খাওলা বিনতে হাকিম সুলামিয়া রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি কোনো স্থানে অবতরণ করে এ দো‘আ পড়বে,

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ

সেখানে অবস্থানকালে কোনো বস্তু তার ক্ষতি করবে না। [সহীহ মুসলিম, হাদীস নং ২৭০৮]