hadith book logo

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত প্রয়োজনীয় দো‘আর এক অনবদ্য সংকলন আল-হিসনুল ওয়াকী

লেখকঃ আব্দুল্লাহ ইবন মুহাম্মাদ আল-সাদহান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১

حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم.

সকালে সাতবার এবং সন্ধ্যায় সাতবার পড়া।

ফযীলত:

দুনিয়া ও আখেরাতের চিন্তার জন্য যথেষ্ট

আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় সাতবার এ দো‘আ পড়বে আল্লাহ তা‘আলা তার তার দুনিয়া ও আখেরাতের সমুদয় চিন্তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। [যাদুল মা‘আদ ২/২৭৬]

দো‘আর অর্থ: আমার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি ছাড়া কোনো মা‘বুদ নেই, তাঁরই ওপর আমি ভরসা করলাম, তিনিই মহান ‘আরশের মালিক।