১
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত প্রয়োজনীয় দো‘আর এক অনবদ্য সংকলন আল-হিসনুল ওয়াকী
লেখকঃ আব্দুল্লাহ ইবন মুহাম্মাদ আল-সাদহান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫
সূরা আল-বাকারা-এর শেষ দুই আয়াত
﴿ءَامَنَ ٱلرَّسُولُ بِمَآ أُنزِلَ إِلَيۡهِ مِن رَّبِّهِۦ وَٱلۡمُؤۡمِنُونَۚ كُلٌّ ءَامَنَ بِٱللَّهِ وَمَلَٰٓئِكَتِهِۦ وَكُتُبِهِۦ وَرُسُلِهِۦ لَا نُفَرِّقُ بَيۡنَ أَحَدٖ مِّن رُّسُلِهِۦۚ وَقَالُواْ سَمِعۡنَا وَأَطَعۡنَاۖ غُفۡرَانَكَ رَبَّنَا وَإِلَيۡكَ ٱلۡمَصِيرُ ٢٨٥ لَا يُكَلِّفُ ٱللَّهُ نَفۡسًا إِلَّا وُسۡعَهَاۚ لَهَا مَا كَسَبَتۡ وَعَلَيۡهَا مَا ٱكۡتَسَبَتۡۗ رَبَّنَا لَا تُؤَاخِذۡنَآ إِن نَّسِينَآ أَوۡ أَخۡطَأۡنَاۚ رَبَّنَا وَلَا تَحۡمِلۡ عَلَيۡنَآ إِصۡرٗا كَمَا حَمَلۡتَهُۥ عَلَى ٱلَّذِينَ مِن قَبۡلِنَاۚ رَبَّنَا وَلَا تُحَمِّلۡنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِۦۖ وَٱعۡفُ عَنَّا وَٱغۡفِرۡ لَنَا وَٱرۡحَمۡنَآۚ أَنتَ مَوۡلَىٰنَا فَٱنصُرۡنَا عَلَى ٱلۡقَوۡمِ ٱلۡكَٰفِرِينَ ٢٨٦﴾ [ البقرة : ٢٨٥، ٢٨٦ ]
সন্ধ্যায় একবার অথবা ঘুমের পূর্বে একবার অথবা ঘরে একবার পড়া।
ফযীলত:
এক. সব কিছুর জন্য যথেষ্ট
আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে সূরা আল-বাকারা-এর শেষ দুই আয়াত পড়বে, এ দুই আয়াত তার জন্য যাথেষ্ট। [সহীহ বুখারী, হাদীস নং ৫০১৯; সহীহ মুসলিম, ৮০৮।]
দুই. তিন রাতের জন্য শয়তানকে ঘর থেকে দূরকারী
নু‘মান ইবন বশীর রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তা‘আলা আসমান জমিন সৃষ্টির দুই হাজার বছর পূর্বে একটি কিতাব নাযিল করেছেন। উক্ত কিতাব থেকে দু’টি আয়াতে নাযিল করেছেন। যার ওপর তিনি সূরা আল-বাকারা শেষ করেছেন। এ দু’টি আয়াত যে ঘরে পড়া হবে, তিন রাত পর্যন্ত শয়তান সে ঘরের নিকটে আসবে না। [মুসতাদরাকে হাকেম ১/৫৬২।]
ফায়েদা: আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, “আমি মনে করি না কেউ বিবেকবান হলে কিভাবে সূরা আল-বাকারার শেষ তিনটি আয়াত পড়ার আগে ঘুমাবে।” [ইবন তাইমিয়্যাহ, আল-কালিমুত তাইয়্যিব, পৃ. ১৯]