hadith book logo

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত প্রয়োজনীয় দো‘আর এক অনবদ্য সংকলন আল-হিসনুল ওয়াকী

লেখকঃ আব্দুল্লাহ ইবন মুহাম্মাদ আল-সাদহান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২

بسم الله، تَوَكَّلْتُ عَلَى اللَّهِ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ.

ঘর থেকে বের হওয়ার সময় একবার পড়া।

ফযীলত:

তিনটি বিষয়ের জন্য বড় কার্যকর

আনাস ইবন মালেক রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এ দো‘আ পড়ে, তাকে বলা হয় অর্থাৎ ফিরিশতারা বলে, তোমার কাজ সমাধা করে দেওয়া হয়েছে। সমস্ত অকল্যাণ থেকে তোমাকে রক্ষা করা হয়েছে। তোমাকে সঠিক পথ প্রদর্শন করা হয়েছে। আর শয়তান তার থেকে দূর হয়ে যায়। [তিরমিযী, হাদীস নং ৩৪২২]

সুনান আবু দাউদের বর্ণনায় রয়েছে, এ দো‘আ পড়ার পর এক শয়তান অপর শয়তানকে বলে, কি করবে তুমি এমন লোক দিয়ে যাকে পূর্ণরূপে পথ দেখানো হয়েছে, যাকে যথেষ্ট করা হয়েছে এবং যাকে রক্ষা করা হয়েছে? [সুনান আবু দাউদ, হাদীস নং ৫০৯৫]

দো‘আর অর্থ: আমি আল্লাহর নামে বের হচ্ছি, তাঁর ওপরই আমার সকল ভরসা। কোনো কল্যাণ পাওয়া অথবা কোনো অকল্যাণ থেকে বেঁচে থাকা একমাত্র তার হুকুমেই সম্ভব হতে পারে।