hadith book logo

আকীদাহ্ সম্পর্কিত কতিপয় গুরুত্বপূর্ণ মাস’আলাহ্

লেখকঃ শাইখ মুহাম্মাদ শহীদুল্লাহ খান মাদানী, শাইখ মুহাম্মাদ আবদুন নূর মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৪

২৯. প্রশ্ন: একজন প্রকৃত মুসলিমের একমাত্র ভরসাস্থল আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা- এ ‘আকীদাহ্-বিশ্বাসের বিপরীত কোনো চিন্তার সুযোগ আছে কী?

উত্তর: একজন প্রকৃত মুসলিম সুখে-দুঃখে সর্বাবস্থায় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার উপর তাওয়াক্কুল করবে, আল কুরআন সে শিক্ষাই দিচ্ছে। এ বিপরীত চিন্তা লালন করা শিরকের পর্যায়ভুক্ত। আল্লাহ বলেন:

﴿وَعَلَى ٱللَّهِ فَتَوَكَّلُوٓاْ إِن كُنتُم مُّؤۡمِنِينَ ٢٣ ﴾ [ المائ‍دة : ٢٣ ]

‘‘তোমরা যদি মুমিন হয়ে থাকো, তাহলে একমাত্র আল্লাহর উপরই ভরসা করো।” [সূরা আল-মায়িদাহ্ ৫:২৩]

﴿وَمَن يَتَوَكَّلۡ عَلَى ٱللَّهِ فَهُوَ حَسۡبُهُۥٓۚ﴾ [ الطلاق : ٣ ]

‘‘যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, তার জন্যে আল্লাহই যথেষ্ট।” [সূরা আত-ত্বালাক ৬৫:৩]

﴿ وَتَوَكَّلۡ عَلَى ٱلۡحَيِّ ٱلَّذِي لَا يَمُوتُ﴾ [ الفرقان : ٥٧ ]

‘‘তুমি ভরসা করো সেই চিরঞ্জীবের উপর, যার মৃত্যু নেই।” [সূরা আল ফুরকান ২৫:৫৮]