hadith book logo

আকীদাহ্ সম্পর্কিত কতিপয় গুরুত্বপূর্ণ মাস’আলাহ্

লেখকঃ শাইখ মুহাম্মাদ শহীদুল্লাহ খান মাদানী, শাইখ মুহাম্মাদ আবদুন নূর মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৫

৩০. প্রশ্ন: যাদু সম্পর্কিত শার‘ঈ হুকুম কী এবং যাদুকরের শাস্তি কী?

উত্তর: যাদু সম্পর্কিত বিধান হলো: এটি কাবীরাহ্ গুনাহ এবং ক্ষেত্র বিশেষে কুফরী। অবস্থার পরিপ্রেক্ষিতে জাদুকর কখনো মুশরিক, কখনো কাফির, আবার কখনো ফিতনাহ সৃষ্টিকারী হিসেবে গণ্য হয়ে থাকে। এ প্রসঙ্গে আল্লাহ তা‘আলা বলেন:

﴿وَلَٰكِنَّ ٱلشَّيَٰطِينَ كَفَرُواْ يُعَلِّمُونَ ٱلنَّاسَ ٱلسِّحۡرَ﴾ [ البقرة : ١٠٢ ]

‘‘কিন্তু শয়তান কুফরী করেছিল, তারা মানুষদেরকে জাদুবিদ্যা শিক্ষা দিত।” [সূরা আল-বাকারাহ্ ২:১০২]

উমার রাদিয়াল্লাহু ‘আনহু মুসলিম গভর্নরদের কাছে পাঠানো নির্দেশনামায় লিখেছেন: ‘‘তোমরা প্রত্যেক যাদুকর পুরুষ এবং যাদুকর নারীকে হত্যা করো।” (সহীহ বুখারী হা: ৩১৫৬; সুনান আবু দাউদ হা: ৩০৪৩)

জুনদুব রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফূ হাদীসে বর্ণিত আছে- “যাদুকরের শাস্তি মৃত্যুদন্ড।” (জামে তিরমিযী হা: ১৪৬)