hadith book logo

আকীদাহ্ সম্পর্কিত কতিপয় গুরুত্বপূর্ণ মাস’আলাহ্

লেখকঃ শাইখ মুহাম্মাদ শহীদুল্লাহ খান মাদানী, শাইখ মুহাম্মাদ আবদুন নূর মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪০

৩৫. প্রশ্ন: ধর্মীয় ব্যাপারে কোনো মতানৈক্য দেখা দিলে, তার ফায়সালা কীভাবে করতে হবে?

উত্তর: ধর্মীয় ব্যাপারে কোনো মতানৈক্য দেখা দিলে, তার ফায়সালার জন্য আল্লাহর পবিত্র কুরআন এবং রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর সহীহ হাদীসের ফায়সালার দিকে ফিরে যেতে হবে। মহান আল্লাহ বলেন:

﴿فَإِن تَنَٰزَعۡتُمۡ فِي شَيۡءٖ فَرُدُّوهُ إِلَى ٱللَّهِ وَٱلرَّسُولِ إِن كُنتُمۡ تُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۚ ذَٰلِكَ خَيۡرٞ وَأَحۡسَنُ تَأۡوِيلًا ٥٩﴾ [ النساء : ٥٩ ]

“অতঃপর যদি তোমাদের মাঝে কোনো বিষয়ে মতানৈক্য দেখা দেয়, সেক্ষেত্রে ফায়সালার জন্য আল্লাহ এবং তাঁর রাসূলের (ফায়সালার) দিকে ফিরে যাবে, যদি তোমরা আল্লাহ এবং আখিরাত দিবসের প্রতি ঈমান এনে থাকো।” [সূরা আন-নিসা ৪:৫৯]