hadith book logo

আকীদাহ্ সম্পর্কিত কতিপয় গুরুত্বপূর্ণ মাস’আলাহ্

লেখকঃ শাইখ মুহাম্মাদ শহীদুল্লাহ খান মাদানী, শাইখ মুহাম্মাদ আবদুন নূর মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৯

৩৪. প্রশ্ন: আল্লাহর নৈকট্য লাভের উপায় বা পন্থা কী?

উত্তর: আল্লাহর নৈকট্য লাভের জন্যে আমাদের সামনে মৌলিক তিনটি বিষয় রয়েছে:

১. বিভিন্ন সৎ ‘আমল দ্বারা: আল্লাহ বলেন:

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱتَّقُواْ ٱللَّهَ وَٱبۡتَغُوٓاْ إِلَيۡهِ ٱلۡوَسِيلَةَ﴾ [ المائ‍دة : ٣٥ ]

‘‘হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং (সৎ আমল দ্বারা) তাঁর সান্নিধ্য অন্বেষণ করো।” [সূরা আল-মায়িদাহ্ ৫:৩৫]

২. আল্লাহর সুন্দরতম ও গুণবাচক নামসমূহের দ্বারা:

﴿وَلِلَّهِ ٱلۡأَسۡمَآءُ ٱلۡحُسۡنَىٰ فَٱدۡعُوهُ بِهَاۖ ﴾ [ الاعراف : ١٨٠ ]

“আর আল্লাহর জন্যে সুন্দর সুন্দর ও ভালো নাম রয়েছে, তোমরা তাঁকে সে সব নাম ধরেই ডাকবে।” [সূরা আল-আ‘রাফ ৭:১৮০]

৩. নেক্কার জীবিত ব্যক্তিদের দো‘আর মাধ্যমে: আল্লাহ তা‘আলা বলেন:

﴿وَٱسۡتَغۡفِرۡ لِذَنۢبِكَ وَلِلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِۗ ﴾ [ محمد : ١٩ ]

“(হে রাসূল!) আপনি প্রথমে আপনার ত্রুটি-বিচ্যুতির জন্য, এরপর নারী ও পুরুষ সকলের জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন।” [সূরা মুহাম্মাদ ৪৭:১৯]

উল্লেখ্য যে, আল্লাহর নৈকট্য লাভের আশায় মৃতব্যক্তি বা কোনো ওলী-আওলিয়ার মাযারে যাওয়া, আবেদন নিবেদন করা শিরক বা অমার্জনীয় পাপ।