hadith book logo

আকীদাহ্ সম্পর্কিত কতিপয় গুরুত্বপূর্ণ মাস’আলাহ্

লেখকঃ শাইখ মুহাম্মাদ শহীদুল্লাহ খান মাদানী, শাইখ মুহাম্মাদ আবদুন নূর মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪১

৩৬. প্রশ্ন : আল্লাহর অনুমতি ছাড়া কিয়ামাত দিবসে কেউ কারো জন্যে শাফায়াত বা সুপারিশ করতে পারবে কী?

উত্তর: আল্লাহ বলেন,

﴿مَن ذَا ٱلَّذِي يَشۡفَعُ عِندَهُۥٓ إِلَّا بِإِذۡنِهِۦۚ﴾ [ البقرة : ٢٥٥ ]

“এমন কে আছে যে, তাঁর অনুমতি ব্যতীত তাঁর নিকট সুপারিশ করতে পারে?” [সুরা আল-বাক্বারাহ্ ২: ২৫৫]

﴿قُل لِّلَّهِ ٱلشَّفَٰعَةُ جَمِيعٗاۖ﴾ [ الزمر : ٤٤ ]

“বলুন! সমস্ত শাফা‘আত কেবলমাত্র আল্লাহরই ইখতিয়ারভুক্ত।” [সূরা আয-যুমার ৩৯: ৪৪]

﴿لَيۡسَ لَهُم مِّن دُونِهِۦ وَلِيّٞ وَلَا شَفِيعٞ لَّعَلَّهُمۡ يَتَّقُونَ ٥١﴾ [ الانعام : ٥١ ]

‘‘সে দিন তাদের অবস্থা এমন হবে যে, আল্লাহ ছাড়া তাদের কোনো সাহায্যকারী বন্ধু এবং কোনো সুপারিশকারী থাকবে না।” [সূরা আল-আন‘আম ৬:৫১]