hadith book logo

আকীদাহ্ সম্পর্কিত কতিপয় গুরুত্বপূর্ণ মাস’আলাহ্

লেখকঃ শাইখ মুহাম্মাদ শহীদুল্লাহ খান মাদানী, শাইখ মুহাম্মাদ আবদুন নূর মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪২

৩৭. প্রশ্ন : ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করার চূড়ান্ত পরিণাম ও পরিণতি কী?

উত্তর: আল্লাহ বলেন: ‘‘আর যে কেউ স্বেচ্ছায় কোনো মুমিনকে হত্যা করবে তার পরিণতি হবে জাহান্নাম, সেথায় সে সদা অবস্থান করবে এবং আল্লাহ তার প্রতি ক্রুদ্ধ ও তাকে অভিশপ্ত করেন এবং তার জন্যে ভীষণ শাস্তি প্রস্তুত করে রেখেছেন।” [সুরা আন-নিসা ৪:৯৩]

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: একজন মুমিন ব্যক্তি তার দীনের ব্যাপারে পূর্ণভাবে সুযোগ-ছাড়ের মধ্যে থাকে, যদি না সে কোনো ব্যক্তিকে অবৈধভাবে হত্যা করে। (সহীহ বুখারী: ৬৮৬২)