hadith book logo

বিদআত

লেখকঃ ইকবাল হোসাইন মাছুম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬

(৩) ইবাদত ও আল্লাহর নৈকট্যার্জনের ক্ষেত্রে বেদআত:—

বর্তমান যুগে ইবাদতের ক্ষেত্রে নব প্রবর্তিত বেদআতের সংখ্যা অনেক। ইবাদতের ক্ষেত্রে মৌলিক বিধিমালা হচ্ছে—তাওক্বীফ (কোরআন সুন্নাহর উপর নির্ভরশীল) দলিল প্রমাণ ব্যতীত কোন কিছু অনুমোদন পেতে পারে না। যে আমলের পক্ষে দলিল নেই সেটি বেদআত। রাসূলুল্লাহ সা. বলেন :—

من عمل عملاليس عليه أمرنافهو رد .

‘যে এমন আমল সম্পাদন করল যে ব্যাপারে আমাদের কোন নির্দেশ নেই সে পরিত্যাজ্য।’