১
বিদআত
লেখকঃ ইকবাল হোসাইন মাছুম • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪
দ্বীনের ভিতর বেদআতে হাসানাহ বলে কিছু আছে কি ?
উপরোক্ত আলোচনা থেকে নিশ্চয়ই পরিষ্কার হয়েছে যে দ্বীনের ভিতর সকল বেদআতই হারাম। যারা বেদআতকে হাসানাহ ও সাইয়্যেআহ বলে বিভক্ত করে, তারা ভুল করে থাকেন। এবং রাসূল সা.-এর বাণী— فإن كل بدعة ضلالة নিশ্চয়ই প্রত্যেক বেদআত গোমরাহি—এর বিরোধিতাকারী। কেননা, রাসূলুল্লাহ সা. বেদআত প্রসঙ্গে রায় দিতে গিয়ে বলেছেন প্রত্যেক বেদআতই গোমরাহি আর এরা বলছে, না প্রত্যেক বেদআত গোমরাহি নয় বরং কিছু বেদআত আছে হাসানাহ (ভাল)।
আল্লামা হফেয ইবনে রজব বলেন : নবী আকরাম সা.-এর বাণী كل بدعة ضلالة (প্রত্যেক বেদআত গোমরাহি) একটি جوامع الكلم তথা ব্যাপক অর্থ বোধক বাক্য। কোন কিছুই তার বহির্ভূত নয়। সকল প্রকারই তার মধ্যে অন্তর্ভুক্ত। এটি দ্বীনের একটি বিশেষ মূলনীতি। এটি রাসূলের নিম্নোক্ত বাণীর সাথে সাদৃশ্যপূর্ণ বক্তব্য। আল্লাহর রাসূল বলেন : من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد . (যে ব্যক্তি আমাদের এ দ্বীনে নতুন কিছু উদ্ভাবন করবে যা তার অন্তর্ভুক্ত নয়, সেটি পরিত্যাজ্য হবে)—সুতরাং যে কেউ নতুন কিছু উদ্ভাবন ও প্রবর্তন করবে এবং তাকে দ্বীনের দিকে নিসবত (সম্বন্ধযুক্ত) করবে অথচ দ্বীনে তার কোন মূল ভিত্তি নেই যার দিকে সে ফিরতে পারে, সেটিই গোমরাহি ও ভ্রষ্টতা। দ্বীন এ সকল বস্ত্ত থেকে সম্পূর্ণ মুক্ত। এ ক্ষেত্রে সকল বিষয়—যথা আকায়েদ, আমল জাহেরী ও বাতেনী আকওয়াল—সব সমান।