১
বিদআত
লেখকঃ ইকবাল হোসাইন মাছুম • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৯
বিদআত বিতাড়নে হিকমত ও কৌশলের আশ্রয় গ্রহণ করা :—
পূর্বে আলোচিত অনেক বেদআতই অনেক মুসলমানদের জীবনে অজ্ঞতা ও অসচেতনতার কারণে খুব প্রগাঢ় ও দৃঢ়ভাবে গেড়ে বসেছে। তারা এসব বেদআতকে দ্বীনেরই একটি অংশ মনে করে এবং ভাবে—এ সকল কাজ সম্পাদন না করলে দ্বীনদারী লঙ্ঘন হবে। তা ছাড়া সুবিধাভোগী কিছু লোকের এসব কর্ম প্রচার ও প্রসারে ব্যাপক অংশগ্রহণ এবং নিরলস পরিশ্রমও একটি বড় কারণ। এ পরিস্থিতি ও পরিবেশ মুহাম্মাদ মুস্তাফা সা.-এর প্রকৃত অনুসারী এবং তার আদর্শ প্রচারে সচেষ্ট ব্যক্তিবর্গকে সমাজ সংস্কার ও বেদআত বিতাড়নে রাসূলুল্লাহর নীতি আদর্শ ও তার পথ ও পদ্ধতি অনুসরণের দিকে আহবান করছে। যেমন: ধৈর্যধারণ করা, মনকে প্রশস্ত করা, কষ্ট সহিষ্ণু মনোবৃত্তি, উত্তম ব্যবহার ও চরিত্র প্রদর্শন করা এবং নির্দেশ বর্ণনা করার সময় উত্তম পন্থা ও প্রাঞ্জল ভাষা ব্যবহার করা যা হক গ্রহণ ও বাতেল পরিহার করনে উৎসাহ প্রদান করবে। আল্লাহ স্বীয় নবীকে বলছেন—
وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانْفَضُّوا مِنْ حَوْلِكَ . ( آل عمران :159)
‘আপনি যদি রূঢ় ও কঠিন হৃদয় হতেন, তাহলে তারা আপনার কাছে থেকে দূরে সরে যেত।’
দাওয়াত কর্মীদের অতীব গুরুত্ব পূর্ণ হচ্ছে :—
তাদের সুন্নত সম্পর্কে বিশদভাবে জানতে হবে। সুন্নতের অনুসরণের মর্তবা ও গুরুত্ব রাসূলুল্লাহ সা.-এর আদর্শ, পথ ও কর্মপন্থা অনুকরণের বরকত সম্বন্ধে ধারণা রাখতে হবে। এবং এটিই যে তার মুহববতের দলিল সেটিও বুঝতে হবে। আর তার আদর্শ ও সুন্নতের বিরোধিতায় মানুষকে রাসূলুল্লাহর সুন্নত ও আদর্শ সম্পর্কে অভিজ্ঞ ও অনুসারী সাহাবা ও তাবেয়ীন এবং দ্বীনের পথে অগ্র সেনানী হেদায়াতের রাহবারদের রাস্তা থেকে দুরে সরিয়ে দেয়—সে সম্পর্কে ও ধারণা থাকতে হবে।