hadith book logo

কুরআন ও সুন্নাহ্‌র আলোকে জান্নাত ও জাহান্নাম

লেখকঃ আব্দুর রহমান বিন সাঈদ বিন আলী বিন ওহাফ আল-কাহতানী রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

ভূমিকা

الحمد لله وحده، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد :

জান্নাত ও জাহান্নাম সম্পর্কে এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা ও সংক্ষিপ্ত গবেষণা। এ গবেষণাটি একাধিক কিতাব ও বিভিন্ন তথ্যসূত্র থেকে এখানে একত্র করা হয়েছে এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা হয়েছে। জান্নাত ও জাহান্নাম কাকে বলে, প্রতিটির সংজ্ঞা, গুণাগুণ এবং কিভাবে জান্নাতে প্রবেশ করা যাবে এবং জাহান্নাম থেকে বাঁচা যাবে? তার উপায় ও উপকরণগুলো এখানে আলোচনায় বিশেষভাবে স্থান পেয়েছে।

বিষয়টি গুরুত্বপূর্ণ হওয়ার কারণ আমাদের কারোই অজানা নয়। কারণ, প্রতিটি মানুষের গন্তব্য হয় জান্নাত অথবা জাহান্নাম। এ কারণেই জান্নাত ও জাহান্নামের বিষয়টি স্পষ্ট হওয়া অতীব জরুরি। আমরা আল্লাহর নিকট জান্নাত কামনা করি এবং জাহান্নাম থেকে আশ্রয় চাই।

এ বিষয়টি আলোচনা করার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কারণ হল, যে আমলগুলো জান্নাতে নিয়ে যায়, সে সব আমলসমূহের প্রতি মানুষকে উৎসাহ দেয়া এবং যে আমলগুলো জাহান্নাম থেকে বাঁচায় ও মুক্তি দেয়, সে সব আমলসমূহের প্রতি ভয় প্রদর্শন ও সতর্ক করা।

আমি আলোচ্য বিষয়টিকে নিম্ন লিখিত পদ্ধতিতে গবেষণা আকারে সাজিয়েছি।

প্রথম অধ্যায়: জান্নাত ও জাহান্নামের সংজ্ঞা ও বর্ণনা

প্রথম পরিচ্ছেদ: জান্নাতের পরিচিতি ও জান্নাতের নামসমূহ:

দ্বিতীয় পরিচ্ছেদ: জাহান্নামের সংজ্ঞা ও নামসমূহ

দ্বিতীয় অধ্যায়: জান্নাত ও জাহান্নাম বর্তমান আছে কিনা? এবং কোথায় আছে?

প্রথম পরিচ্ছেদ: জান্নাত জাহান্নাম বিদ্যমান থাকার প্রমাণ

দ্বিতীয় পরিচ্ছেদ: জান্নাত ও জাহান্নামের অবস্থান:

তৃতীয় অধ্যায়: জান্নাতীদের নেয়ামত ও জাহান্নামীদের আযাবের বর্ণনা

প্রথম পরিচ্ছেদ: জান্নাতীদের নেয়ামতসমূহ

দ্বিতীয় পরিচ্ছেদ: জাহান্নামীদের শাস্তি

চতুর্থ অধ্যায়: জান্নাতের পথ ও জাহান্নাম থেকে বাঁচার উপায়

প্রথম পরিচ্ছেদ: জান্নাতের পথ ও জান্নাতে প্রবেশের কারণসমূহ

দ্বিতীয় পরিচ্ছেদ: জাহান্নাম থেকে মুক্তি ও জাহান্নামের প্রবেশের কারণ

সকল প্রশংসা কেবলই আল্লাহর যিনি আমাকে এ গবেষণা কাজটি সম্পন্ন করতে উল্লেখযোগ্য কোন বিপদের সম্মুখীন করেননি। বরং এ বিষয়ে গবেষণাটি ছিল, উপকারী ও উপযোগী। আল্লাহর প্রশংসা ও শুকরিয়া আদায় করার পর কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সম্মানিত ওস্তাদের; যার নাম মুহাম্মদ আস-সুলাইম। আল্লাহ রাব্বুল আলামীন তাকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন। তিনি এ গুরুত্বপূর্ণ গবেষণা কাজটি সম্পন্ন করতে গিয়ে আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। আল্লাহ সর্বজ্ঞ। আর সালাত ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর, তার পরিবার পরিজনের উপর ও তার সাহাবীদের উপর।

গবেষক

আব্দুর রহমান ইব্ন সাঈদ আল কাহতানী

[১৪২২ হিজরি সনের প্রথম দিকে গবেষণাটি সম্পন্ন করেন]