hadith book logo

আল-কুরআন ইসলামী শরীয়াহ্-এর অন্যতম উৎস

লেখকঃ ড. মোহাম্মদ মানজুরে ইলাহী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০

উপসংহার

শরীয়াহ্ আইন ইসলামেরই আইন। আর ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত দীন, যার বিভিন্ন বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর বিভিন্ন সময়ে নাযিল হয়েছে। সে সব বিধানের আইনী দিকটিই হল শরীয়াহ্। আর তার সম্মিলিত রূপ হল আল-কুরআন। অতএব শরীয়াহ্ আইন হচ্ছে আল-কুরআনেরই আইন। অন্য কথায় বলব, শরীয়াহ্ আইনের অন্যতম উৎস হল আল-কুরআন।