১
আল-কুরআন ইসলামী শরীয়াহ্-এর অন্যতম উৎস
লেখকঃ ড. মোহাম্মদ মানজুরে ইলাহী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫
শরীয়াহ্ এর উদ্দেশ্য ও লক্ষ্য
মহান রাববুল আ’লামীন মানব জাতির সার্বিক কল্যাণ সাধনের জন্যই ইসলামী শারীয়াহ্ এর সকল বিধান প্রণয়ন করেছেন। মানব জীবনের সর্বাধিক জরুরী বিষয়সমূহের সংরক্ষণ ও হেফাযত শরয়ী বিধানেরই এক গুরুত্বপূর্ণ অংশ। ইসলামী শারীয়াহ্ এর পরিভাষায় এ বিষয়সমূহের নাম দেয়া হয়েছে ‘আদ-দারুরিয়্যাত’। ‘আদ-দারুরিয়্যাত’ পাঁচটি। সেগুলো হল :
দীনের হেফাযত
জীবনের হেফাযত
আকল বা বিবেকের হেফাযত
বংশধারা ও ইজ্জতের হেফাযত
সম্পদের হেফাজত
এ পাঁচটি বিষয়কে বলা হয় আল-মাকাসিদ আল-খামসাহ্ বা শারীয়াহ্ এর পাঁচটি উদ্দেশ্য। ইসলামী শরীয়াহ এর দৃষ্টিতে এগুলো ছাড়া পৃথিবীতে মানব জীবন কোনোভাবেই চলতে পারে না। আর এ জন্যই দীন, জীবন, আকল, সম্পদ এবং বংশধারা ও ইজ্জতের হেফাযত ইসলামী শারীয়াহ এর একটি মৌলিক উদ্দেশ্য ও লক্ষ্য। এ পাঁচটি বিষয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দীন, তারপর মানুষের জীবন, আকল, বংশধারা ও ইজ্জত এবং সর্বশেষে সম্পদ। ইসলামী শরীয়াহ এর অধিকাংশ নীতিমালা আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা প্রণয়ন করেছেন মূলতঃ এ পাঁচটি বিষয়ের হেফাযত ও সংরক্ষণের জন্য।