hadith book logo

ইসলামী আইন না মানার বিধান কিছু প্রশ্ন ও তার উত্তর

লেখকঃ ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪

আলোচনা

বিসমিল্লাহির রহমানির রাহিম

আমরা নিজেদেরকে মুসলিম দাবি করে থাকি, অথচ যখনই ইসলামী বিধান ও আল্লাহর হুকুম-আহকাম বাস্তবায়নের কথা আসে তখনই আমাদের মত ও পথ বিভিন্ন হয়ে যায়। এর কারণ হিসেবে আমরা বেশ কয়েকটি দিক চিহ্নিত করতে পারি।

১. ইসলামী আইন বাস্তবায়নের হুকুম কী তা না জানা।

২. ইসলামী আইন বাস্তবায়নের হুকুম কী তা জানা সত্ত্বেও কতিপয় সন্দেহ আমাদের মনে দানা বেঁধে থাকে, যা আমাদেরকে তা বাস্তবায়নের পথে বাধা দেয়।