১
আক্বীদা ও আমলের সংস্কার
লেখকঃ কামাল উদ্দিন মোল্লা • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২
আক্বীদা ও আমলের সংস্কার
নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহ ত‘আলার জন্য। আমরা তাঁর প্রশংসা করছি, তার নিকট সাহায্য চাচ্ছি, ক্ষমা চাচ্ছি এবং তাঁরই ওপর ঈমান এনেছি। আর আমাদের নফসের কুমন্ত্রণা এবং খারাপ আমল করা হতেও সাহায্য চাচ্ছি। আল্লাহ তা‘আলা যাকে হিদায়েত করেন কেউ তাকে গোমরাহ করতে পারে না আর যে গোমরাহ হয় কেউ তাকে হিদায়াত করতে পারে না। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই, তিনি এক এবং তাঁর কোনো অংশীদার নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয় মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা ও প্রেরিত রাসূল।