১
আক্বীদা ও আমলের সংস্কার
লেখকঃ কামাল উদ্দিন মোল্লা • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬
আলেমগণের সাথে সাধারণ মুসলিমের সম্পর্ক:
কুরআনের ঘোষণা অনুযায়ী আল্লাহ ও তাঁর রাসূলের সাথে গভীর সম্পর্কের পর মুমিনদের বিশেষত: আলেমগণের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা মুসলিমদের অবশ্য করণীয়। কেননা আলেম সমাজ নবীকূলের উত্তরাধিকারী। আল্লাহ যাদেরকে নক্ষত্রের ন্যায় উজ্জ্বলতা ও নির্দিষ্ট অবস্থান দান করেছেন। তাদের দ্বারা জল-স্থলের সমস্যার মধ্যে হিদায়াতের আলো প্রাপ্ত হওয়া যায়। ঐ সকল আলেমের হিদায়াতের ওপর পরিচালিত হওয়া এবং ধর্মীয় বিষয়ে বিশেষজ্ঞ হওয়ার ব্যাপারে মুসলিমগণ ঐকমত্য পোষণ করেছেন। বস্তুতঃ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে প্রত্যেক জাতির আলেমগণই তাদের কাওমের মধ্যে নিকৃষ্ট ছিল; কিন্তু মুসলিম জাতির আলেম সম্প্রদায় এ জাতির সর্বোৎকৃষ্ট অংশ। উম্মতে মুহাম্মাদীর মধ্যে তারাই রাসূলের প্রতিনিধি এবং তার সুন্নাতের পুণর্জীবনদানকারী। তাদের প্রচেষ্টায়ই কুরআন মাজীদ সুপ্রতিষ্ঠিত অবস্থায় আছে এবং কুরআনের কারণেই তারাও দীনের ওপর কায়েম আছেন।