hadith book logo

তোমার রব কে

লেখকঃ মুহাম্মাদ ইবন আহমদ ইবন মুহাম্মদ আল-আম্মারী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮

পঞ্চমত: যে আল্লাহর কিতাব কুরআন পড়বে, সে জানবে নিখিল সৃষ্টির আগেই তাঁর অবস্থান সম্পর্কে।

আল্লাহ তা‘আলা বলেন,

﴿وَهُوَ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ فِي سِتَّةِ أَيَّامٖ وَكَانَ عَرۡشُهُۥ عَلَى ٱلۡمَآءِ﴾ [ هود : ٧ ]

“আর তিনিই আসমানসমূহ ও যমীন সৃষ্টি করেছেন ছয় দিনে, সে সময় তাঁর ‘আরশ ছিল পানির উপর।” [সূরা হূদ, আয়াত: ৭]

ইমরান ইবন হুসাইন রাদিয়াল্লাহু ‘আনহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«كَانَ اللَّهُ وَلَمْ يَكُنْ شَيْءٌ غَيْرُهُ، وَكَانَ عَرْشُهُ عَلَى المَاءِ، وَكَتَبَ فِي الذِّكْرِ كُلَّ شَيْءٍ، وَخَلَقَ السَّمَوَاتِ وَالأَرْضَ»

“আল্লাহ ছিলেন, তিনি ছাড়া আর কেউ ছিল না। তখন তাঁর সিংহাসন ছিল পানির ওপর। তিনি যিকিরে (তথা লাওহে মাহফূযে) সব কিছু লিখেছেন এবং আসমানসমূহ ও যমীন সৃষ্টি করেছেন।” [সহীহ বুখারী, হাদীস নং ৩১৯১।]