hadith book logo

প্রশ্নোত্তরে সহজ তাওহীদ শিক্ষা চার ইমামের আক্বীদা অবলম্বনে

লেখকঃ বিশিষ্ট ওলামায়ে কেরাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৩

প্রশ্ন ১৯: কুরআন কি আল্লাহ্‌র পক্ষ থেকে নাযিলকৃত নাকি আল্লাহ্‌র সৃষ্ট?

উত্তরঃ কুরআন সৃষ্ট নয়; বরং তা আল্লাহ্‌র পক্ষ থেকে নাযিলকৃত। এর প্রমাণ আল্লাহর বাণী,

﴿ إِنَّا نَحۡنُ نَزَّلۡنَا عَلَيۡكَ ٱلۡقُرۡءَانَ تَنزِيلٗا ٢٣ ﴾ [ الانسان : ٢٣ ]

“নিশ্চয়ই আমরা আপনার প্রতি কুরআনকে সুস্পষ্টভাবে অবতীর্ণ করেছি” (ইনসান ২৩)। অন্য আয়াতে বলা হয়েছে,

﴿ إِنَّا نَحۡنُ نَزَّلۡنَا ٱلذِّكۡرَ وَإِنَّا لَهُۥ لَحَٰفِظُونَ ٩ ﴾ [ الحجر : ٩ ]

“নিশ্চয়ই আমরা কুরআন অবতীর্ণ করেছি এবং আমরা নিজেরাই এর সংরক্ষক” (হিজর ৯)।