hadith book logo

প্রশ্নোত্তরে সহজ তাওহীদ শিক্ষা চার ইমামের আক্বীদা অবলম্বনে

লেখকঃ বিশিষ্ট ওলামায়ে কেরাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬২

প্রশ্ন ৫৮: আল্লাহ্‌র কাছে কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে মৃত ব্যক্তিকে সুপারিশকারী হিসাবে গ্রহণ করার হুকুম কি?

উত্তরঃ এটি বড় শির্কের অন্তর্ভুক্ত। কেননা মহান আল্লাহ তাদেরকে তিরষ্কার করে বলেন,

﴿وَيَقُولُونَ هَٰٓؤُلَآءِ شُفَعَٰٓؤُنَا عِندَ ٱللَّهِۚ﴾ [ يونس : ١٨ ]

“তারা বলে, এরা তো আল্লাহ্‌র কাছে আমাদের সুপারিশকারী” (ইউনুস ১৮)। তিনি তাদের সম্পর্কে আরো বলেন,

﴿مَا نَعۡبُدُهُمۡ إِلَّا لِيُقَرِّبُونَآ إِلَى ٱللَّهِ زُلۡفَىٰٓ﴾ [ الزمر : ٣ ]

“তারা বলে, আমরা তাদের এবাদত এজন্যই করি যে, তারা যেন আমাদেরকে আল্লাহ্‌র নিকটবর্তী করে দেয়” (যুমার ৩)।