hadith book logo

প্রশ্নোত্তরে সহজ তাওহীদ শিক্ষা চার ইমামের আক্বীদা অবলম্বনে

লেখকঃ বিশিষ্ট ওলামায়ে কেরাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৬

প্রশ্ন ৩২: মুমিনগণ জান্নাতে তাঁদের প্রতিপালককে দেখতে পাবেন কি?

উত্তরঃ হ্যাঁ, মুমিনগণ জান্নাতে তাঁদের প্রতিপালককে দেখতে পাবেন। আল্লাহ তা‘আলা বলেন,

﴿ وُجُوهٞ يَوۡمَئِذٖ نَّاضِرَةٌ ٢٢ إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٞ ٢٣ ﴾ [ القيامة : ٢٢، ٢٣ ]

“সেদিন অনেক মুখমণ্ডল উজ্জ্বল হবে। তারা তাদের পালনকর্তার দিকে তাকিয়ে থাকবে” (কিয়ামাহ ২২-২৩)। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«إِنَّكُمْ تَرَوْنَ رَبَّكُمْ»

“নিশ্চয়ই তোমরা তোমাদের প্রতিপালককে (জান্নাতে) দেখবে” (বুখারী ও মুসলিম)।