hadith book logo

প্রশ্নোত্তরে সহজ তাওহীদ শিক্ষা চার ইমামের আক্বীদা অবলম্বনে

লেখকঃ বিশিষ্ট ওলামায়ে কেরাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৭

প্রশ্ন ৪৩: কাউকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ ব্যতীত তার নামে যবেহ করার হুকুম কি?

উত্তরঃ আল্লাহ ব্যতীত অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য তার নামে যবেহ করা শির্ক। মহান আল্লাহ,

﴿ فَصَلِّ لِرَبِّكَ وَٱنۡحَرۡ ٢ ﴾ [ الكوثر : ٢ ]

“অতএব, আপনার পালনকর্তার উদ্দেশ্যে ছালাত আদায় করুন এবং ক্বুরবানী করুন” (কাওছার ২)। অন্য আয়াতে এরশাদ হয়েছে,

﴿ قُلۡ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحۡيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ١٦٢ ﴾ [ الانعام : ١٦٢ ]

“আপনি বলুন, আমার ছালাত, আমার ক্বুরবানী এবং আমার জীবন ও মরণ বিশ্ব-প্রতিপালক আল্লাহ্‌রই জন্য” (আন‘আম ১৬২-১৬৩)। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«لَعَنَ اللَّهُ مَنْ ذَبَحَ لِغَيْرِ اللَّهِ»

“আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে যে ব্যক্তি যবেহ করে, তার উপর আল্লাহ্‌র অভিশাপ” (মুসলিম)।