hadith book logo

প্রশ্নোত্তরে সহজ তাওহীদ শিক্ষা চার ইমামের আক্বীদা অবলম্বনে

লেখকঃ বিশিষ্ট ওলামায়ে কেরাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬১

প্রশ্ন ৫৭: নেককার লোকের কবরের নিকট গিয়ে আল্লাহ্‌র কাছে প্রার্থনা করার হুকুম কি?

উত্তরঃ নেককার লোকের কবরের নিকট গিয়ে আল্লাহ্‌র কাছে প্রার্থনা করা বিদ‘আত। যা মানুষকে শির্কের দিকে ধাবিত করে। আলী ইবনে হুসাইন থেকে বর্ণিত, তিনি এক ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর কবরের নিকট আল্লাহ্‌র কাছে প্রার্থনা করতে দেখে তাকে নিষেধ করেন এবং বলেন, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা আমার কবরকে ঈদে পরিণত কর না” (যিয়া মাক্বদেসী, আল-মুখতারাহ, হা/৪২৮)।